নিজস্ব প্রতিনিধিঃ
গত শুক্রবার ২৬ আগস্ট কুমিল্লার ম্যাজিক প্যারাডাইসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক কুমিল্লা বিভাগীয় কমিটির শোক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল হাসান আজাদ,অনুষ্ঠানের সভাপতি ছিলেন মোঃ আল আমিন, সভাপতি স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক কুমিল্লা বিভাগীয় কমিটির সভাপতি,
সঞ্চালনা করেন মোহাম্মদ আবদুল গাফফার, সাধারণ সম্পাদক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কুমিল্লা বিভাগীয় কমিটি।
উক্ত শোক সভার স্বাগত বক্তব্য রাখেন মোঃ খোরশেদ আলম, প্রচার সম্পাদক,স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক কুমিল্লা বিভাগীয় কমিটি।
তিনি বলেন ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা এনে দিয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ব্যাংকার্স পেশাজীবিদের বঙ্গবন্ধুর আদর্শ চর্চার উত্তম সংগঠন হচ্ছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ।
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ব্যাংকারদের বি়ভিন্ন যৌক্তিক দাবি নিয়ে কাজ করে।এছাড়া বঙ্গবন্ধুর সোনার বাংলার আর্থিক খাতের উন্নয়ন ভূমিকা রাখার সচেষ্ট থাকে।স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ১০০% মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ব্যাংকার্স পেশাজীবি সংগঠন।
বঙ্গবন্ধু আর্দশকে বুকে ধারণ করে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ এগিয়ে যাবে তার অভিষ্ট লক্ষ্যে।কুমিল্লা বিভাগীয় কমিটির সকল নেতৃবৃন্দ উক্ত শোক সভায় উপস্থিত ছিলেন।