আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

উখিয়ার সীমান্ত থেকে ভারী অস্ত্র-চার লাখ ইয়াবাসহ আটক ৫

সাজন বড়ুয়া সাজু:

কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলা সীমান্ত থেকে ভারি অস্ত্র ও ইয়াবাসহ ৫জনকে আটক করেছে র‍্যাব-১৫ এর সদস্যরা।

শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে র‍্যাব-১৫ এর সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার।

র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার জানান, ২৬ আগস্ট রাত আটটার দিকে উখিয়ার জামতলী এলাকা থেকে ইলিয়াছকে এক লাখ ইয়াবাসহ আটক করা হয়।

রাত একটার দিকে তার দেয়া তথ্যের ভিত্তিতে বালুখালীর কাকরা ব্রীজ এলাকা থেকে তিন লাখ ১০ হাজার ইয়াবা, একটি বিদেশী পিস্তল, একে-২০২ রাইফেল, এসবিবিল ও ১৭ রাউন্ড গুলিসহ বাকি চারজনকে আটক করা হয়।

আটকরা হলেন-আব্দুল্লাহ রাজ্জাক, ইলিয়াছ, সাহেদ, মোহাম্মদ আয়াজ ও সাইফুল ইসলাম।
তিনি আরও জানান, চক্রটি মানুষকে জিম্মি রেখে ইয়াবা লেনদেন করে থাকে। তাদের হাতে একে–২০২ রাইফেল থাকা অত্যন্ত ঝুকিপুর্ণ। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ