আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

মহেশখালীতে মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকায় প্রতিপক্ষের দায়ের কোপে মাদ্রাসা শিক্ষককে হত্যা করেছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে , ২৫ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে তাজিয়াকাটা এলাকায় পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় ভাবে বিবাদমান দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয় । ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছে ।

এতে প্রতিপক্ষের লোকজনের এলোপাতাড়ি হামলা ও দায়ের কোপে মৌলভি জিয়াউর রহমান নামের এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হয় । মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

স্থানীয় সূত্র জানায়- তাজিয়াকাটা এলাকার স্থানীয় মা’দুস্ব্যবরো গোষ্ঠী ও লালাব্বরো গোষ্ঠীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো । এ বিরোধের জের ধরে স্থানীয় তাজিয়াকাটা সোমাইয়া দাখিল মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে ।

ঘটনায় নিহত মৌলভী জিয়াউর রহমানের স্ত্রীও গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। তাকে প্রথমে মহেশখালী হাসপাতালে অনা হয়, পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হচ্ছে বলে জানা গেছে ।

খবব পেয়ে মহেশখালী থানার ওসির নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন। এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছে । পুলিশ এলাকার পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন । একই সাথে ঘটনার সাথে যুক্ত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন মহেশখালী থানা পুলিশ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ