আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বহিরাগত বন্ধে কঠোর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রশাসন। 

তাবাস্সুম ঈশা , ক্যাম্পাস  প্রতিনিধি:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অফিসিয়াল ফেসবুক পেজে ২৫ই আগষ্ট ২০২২ ইং রোজ বৃহস্পতিবার  এক জরুরী বিজ্ঞপ্তিতে জানান ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়।
শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের
সুবিধার্থে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।
ইউনিভার্সিটির শান্তি-শৃঙ্খলা ও শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখার দায়িত্ব সকলের। বেশ কিছুদিন ধরে ক্যাম্পাসসমূহে বহিরাগত লোকের অনুপ্রবেশ, অবাধে চলাফেরা ও আড্ডা, শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ ইত্যাদি লক্ষ্য করা যাচ্ছে যা সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রভাব ফেলছে।
এমতাবস্থায়, ক্যাম্পাসসমূহে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের
আইডি কার্ড দৃশ্যমানভাবে ব্যবহার করা বাধ্যতামূলক। আইডি কার্ড ছাড়া কেহ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।
প্রত্যেকে আইডি কার্ড গলায় পরিধান করে ক্যাম্পাসে প্রবেশ ও প্রস্থান করবেন। গেইটে অবস্থানরত সিকিউরিটি গার্ড প্রত্যেকের আইডি কার্ড দৃশ্যমান দেখে ক্যাম্পাসে প্রবেশ করতে দিবেন।
কোন শিক্ষার্থী আইডি কার্ড আনতে ভুলে গেলে
গেইটে অবস্থানরত সিকিউরিটি গার্ড শিক্ষার্থীর সাথে কোন অশোভন আচরণ না করে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধান বা ব্যাচ কো-অর্ডিনেটরের নিকট থেকে বিশেষ প্রয়োজনে টোকেন পাশ সংগ্রহ করে প্রবেশের ব্যবস্থা করবেন।
বহিরাগত কেউ পাশ ব্যতিত ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। এক্ষেত্রে কোন অভিভাবক বা অতিথি আসলে সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারী প্রয়োজনীয় পাশের ব্যবস্থা করবেন এবং রেজিস্ট্রার খাতায় নাম এন্ট্রি করবেন।
প্রত্যেক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে মার্জিত পোশাক পরিধান করতে হবে। উল্লেখ্য, গেঞ্জি, টি-শার্ট, স্যান্ডেল ইত্যাদি
পরিধান করে ক্যাম্পাসে আসার ব্যাপারে নিরুৎসাহিত করা হচ্ছে।
ক্যান্টিনে বা ডিপার্টমেন্টে বা ক্যাম্পাসের অন্য কোন স্থানে কোন শিক্ষার্থী বাহিরের কোন গেষ্টকে গেইট পাশ ছাড়া নিয়ে
আসতে পারবেন না।
গেইটে অবস্থানরত সিকিউরিটি গার্ডগণ সকল শিক্ষক, অভিভাবক ও কর্মকর্তাগণকে প্রবেশ ও প্রস্থানের সময় সালাম
প্রদানের মাধ্যমে সম্মান প্রদর্শন এবং শিক্ষার্থীদের সাথে বিনয়ের সাথে কথা বলবেন।
সিকিউরিটি গার্ডকে অবশ্যই জুতাসহ পোষাক পরিধান করতে হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ