আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ঢাবির ফাস্ট ফরোয়ার্ড ফ্যাশন টেক-এ নিটারের অংশগ্রহণ

শান্ত মালো, নিটার প্রতিনিধি :
চতুর্থ শিল্প বিপ্লবে টেকনোলজিস এমনভাবে আমাদের ঘিরে ধরেছে যে আমরা চাইলেও টেকনোলজি ছাড়া চলতে পারবো না।
বর্তমানে উৎপাদন খরচ কমিয়ে গার্মেন্টস সেক্টরে সঠিক সময়ে কোয়ালিটি সম্পন্ন পোশাক তৈরী করে ডেলিভারি করার জন্য রোবটিক্স এর বিকল্প নেই।
মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর আয়োজনে উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় সেমিনার কক্ষে ফাস্ট ফরোয়ার্ড ফ্যাশন টেক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও ঢাবি প্রযুক্তি ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু,
ঢাবি রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট-এর পরিচালক অধ্যাপক ড. শামীম আহমেদ দেওয়ান, ঢাবি রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. লাফিফা জামান, হামিদ ফ্রেবিক্স লিমিটেডের বিশিষ্ট পরিচালক ও ব্যুরো ৫৫৫ এর সহ প্রতিষ্ঠাতা নুসরাত মাহমুদ সহ অনান্যরা উপস্থিত ছিলেন।
হামিদ ফেব্রিক লিমিটেড এর পরিচালক নুসরাত মাহমুদ বাংলাদেশ টেক্সটাইল সেক্টরের অগ্রগতি তুলে ধরেন সেই সাথে কিভাবে গার্মেন্টস সেক্টরে প্রযুক্তির ছোয়া লাগানো যায় সেই সম্পর্কে বিস্তারিত বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও ঢাবি প্রযুক্তি ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা সব সময় চেষ্টা করছি ইন্ডাস্ট্রিকে আমাদের সাথে রাখার জন্য।
আজকে সব থেকে আনন্দের বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নিটার আমাদের সাথে এসেছেন। আমার নিটারের প্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
এটি তোমাদের ক্যাম্পাস। তোমরা যে কোন সময় যে কোন প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসবে আমরা একসাথে কাজ করবো।
এছাড়া তিনি আরো বলেন নিটার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অধিভুক্ত ইনস্টিটিউট এবং এই নিটার’কে যারা যেখানে ডেভেলপ করবেন আমরা সব সময় তাদের সাথে থাকবো।
বক্তৃতার শেষ পর্যায়ে অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু হামিদ ফেব্রিক লিমিটেড এর পরিচালক নুসরাত মাহমুদ-এর উদ্দেশ্য বলেন, আজকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন।
একদিন আমরা আপনাকে নিয়ে নিটারে যেতে চাই, আপনি একদিন নিটারে যাবেন আপনাকে কথা দিচ্ছি সেদিন নিটারের গভর্নিং বডির সদস্যসহ আমরা সকলেই নিটার ক্যাম্পাসে উপস্থিত থাকবো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ