আজ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৬ ইং

পেকুয়া যুবলীগের উদ্যোগে জাতির পিতার ৪৭তম শাহাদাত বার্ষিকী পালন

দেলওয়ার হোসাইন,পেকুয়া প্রতিনিধি ;

কক্সবাজারের পেকুয়া উপজেলা যুবলীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

বুধবার (২৪ আগষ্ট) সকাল ৮ টায় পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও সম্পাদক মোঃ বারেকের নেতৃত্বে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়ে খতমে কোরআন, দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

সকাল ৯ টায় পেকুয়া উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শোক র্যালীসহকারে পেকুয়া বাজার সমবায় কমিনিউটি সেন্টার ঋনদান ক্লাবে এসে উপজেলা যুবলীগের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সম্পাদক মোঃ বারেকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়ার সাংসদ জাফর আলম এম এ,। প্রধান বক্তার বক্তব্য রাখেন,কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ বি এ,সাধারণ সম্পাদক আবুল কাশেম,সহসভাপতি সাইফুদ্দিন খালেদ,সদর আওয়ামী লীগের সভাপতি আযম খান, জেলা যুবলীগের নেতা মীর্জা রুবেল ওবাইদ,

চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম,পেকুয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি জিয়াবুল হক জিকু,মোঃ সেলিম উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক আকতার আহমদ ও সাংবাদিক জালাল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা মোঃ ইউচুপ,নওয়াব,মোঃ কাইছার, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ,উপজেলা যুবলীগ নেতা আজগর আলী, ফরহাদুজ্জামান চৌধুরী,এনামুল হক চৌধুরী,মোঃ বাচ্চু,মোঃ হেলাল, তারেকুল ইসলাম,

রেজাউল করিম,সহ-সম্পাদক আবদুল করিম,জাফর আলম,সদস্য হোছাইন মোঃ বাদশা,আহমদ হোছন,রিয়াজ খান রাজু,আলতাফ, রেজাউল করিম রাজু,আনছার উদ্দিন,মোঃ রিদুয়ান,এড,ওসমান,হারুনুর রশিদ,৭ ইউনিয়নের যুবলীগের সভাপতি/সম্পাদক,কৃষক লীগ সভাপতি শহিদুল ইসলাম,

সম্পাদক আমিরুল খোরশেদ,শ্রমিক লীগ সভাপতি নুরুল আবছার,সম্পাদক মোঃ বেলাল,ছাত্রলীগ সম্পাদক এহতেশামুল হক, যুগ্ম সম্পাদক আমিনুর রশিদসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে জন্মেছিল বলেই আজকে আমরা বাংলাদেশ নামে একটি স্বাধীন পেয়ে স্বাধীনভাবে জীবন যাপন করতে পারতেছি।

আমাদের দৈনন্দিন জীবনে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিষণ বাস্তবায়নে এবং আগামীতে বি এন পি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
আলোচনা শেষে উপস্থিত নেতাকর্মীসহ প্রায় ৪ হাজারের অধিক মানুষকে গণভোজের মাধ্যমে আপ্যায়িত করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ