আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

আদিবাসী সম্প্রদায়ের উপর পাহাড়খেকো চক্রের হামলা

সাজন বড়ুয়া সাজু,কক্সবাজার:-

কক্সবাজারের উখিয়ার মনখালীতে আদিবাসী সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ উঠেছে সেখানখার প্রভাবশালী এক পাহাড়খেকো চক্রের বিরুদ্ধে।

জানা যায় উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনখালী চাকমা পাড়া নতুন শ্মশানের পাশে সামাজিক বনায়নের গাছ কেটে ঘর নির্মাণ করে একদল বনখেকো। সংবাদ পেয়ে পরবর্তীতে বনবিভাগের কর্মীরা তাদের বাধা দিলে বনখেকোরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করতে আসে।

এতে আত্মরক্ষার্থে বনবিভাগের কর্মীরা ফাঁকা গুলি ছুড়লে বনখেকোরা পালিয়ে যায়
পরে স্থানীয় চাকমারা খবর দিয়েছে সন্দেহে বনখেকো রশিদ আহমদ এর নেতৃত্বে তার তিন ছেলে, রিদুয়ান, বাবুল, জসিম, ও ইয়াসিনসহ একদল বনখেকো স্থানীয় চাকমাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় সুফাইতু চাকমা, নেনেমং চাকমা, চন্দ্র চাকমা, থাইনগ্য চাকমা, রাঙ্গাবি চাকমাসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয় পরে তাদের উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করানো হয়।

এই বিষয়ে অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা বিষয়টি অস্বীকার করেন।
তবে হোয়াইক্ষং রেঞ্জ কর্মকর্তা জানান বন বিভাগের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছে খবর পেয়ে উচ্ছেদ করতে গেলে বনখেকোরা হামলার চেষ্টা করে,আত্মরক্ষায় ৩ রাউন্ড ফাঁকা গুলি চালায়।

কিন্তু চাকমা সম্প্রদায়েরর কোনো দোষ নেই। বিনাদোষে তাদের হামলা করা হয়েছে।এছাড়া সরকারী কাজে বাধাঁ প্রদান করায় অভিযুক্তদের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

ইনানর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলিউর রহমান জানান সরকারী জায়গা দখলঢিটি করা নিয়ে বনবিভাগের সাথে বনখেকোদের সংঘর্ষ হয়।

খবর পেয়ে আমাদের একটি টিম সেখানে উপস্থিত হয় তবে চাকমা সম্প্রদায়ের উপর বিনা কারনে হামলা বিষয়টি দুঃখজনক এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তদের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তাই প্রশাসনের কাছে অভিযুক্তদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ