আলাউদ্দিন সবুজ. ফেনী জেলা প্রতিনিধিঃ
অদ্য ২২ আগস্ট ২০২২খ্রি: ফেনী জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে ফেনী জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বিশেষ কল্যাণ সভায় বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও নবাগত ফেনী জেলার পুলিশ সুপার জনাব জাকির হাসান।
এছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
বিদায়ী পুলিশ সুপার বলেন- পেশাগত কাজের জন্য আমি অনেক কথা বলেছি, আপনাদের মনে কোন কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করবেন। সকলে আমার জন্য দোয়া করবেন।
নবাগত পুলিশ সুপার বলেন, ফেনী বাসীর কাছ থেকে দোয়া এবং সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা করেছেন। আমরা সকলে মিলে ফেনীবাসীকে ভালো রাখার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
জেলা পুলিশ ফেনীর পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান এবং পুলিশ লাইন্স স্কুলের পক্ষ থেকে উপহার প্রদান করা হয় |
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব নাদিয়া ফারজানা ও সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব থোয়াই অংপ্রু মারমা।