আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

ফেনীতে এক ভুয়া ডাক্তারের তিন মাসের সাজা ও অর্থদণ্ড

আলাউদ্দিন সবুজ. ফেনী জেলা প্রতিনিধি:

ফেনী পৌরসভার ১১ নং ওয়ার্ডের মহিপাল চৌধুরী বাড়ী সংলগ্ন এলাকায় ভূঁইয়া মেমোরিয়াল পাইলস এন্ড পলিপস চিকিৎসালয়ে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন ভুঁইয়া নামে এই প্রতারককে আটক করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত এসময় মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইনে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বনিক এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালে দেখা যায়, এমবিবিএস পাস না করেই নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দেন।

বিএমডিসি সনদ না থাকলেও মানুষকে সার্জারি চিকিৎসা করেন।মোবাইল কোর্ট পরিচালনার সময় ডা: এস এস আর মাসুদ রানা, এবং ডা: যুবায়ের ইবনে খায়ের উপস্থিত ছিলেন।।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ