আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

মহেশখালী এসপিএম প্রকল্প কর্মকর্তাদের গাড়ী আটকে রেখে শ্রমিকদের বিক্ষোভ

আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি :

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া এসপিএম প্রকল্পে বকেয়া বেতন পরিশোধের দাবীতে প্রকল্প কর্মকর্তাদের গাড়ী আটকে রেখে শ্রমিকদের বিক্ষোভ ।
পরে মহেশখালী থানার ওসি’র হস্তক্ষেপে প্রত্যাহার করে কাজে ফিরে যায় বিক্ষুব্ধ শ্রমিকরা ।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার বলেন , খবর পেয়ে আমি ঘটনা স্থলে গিয়ে শ্রমিক এবং প্রকল্প কর্মকর্তাদের সাথে কথা বলেছি ।

পরে স্থানীয় চেয়ারম্যানের সাথেও এবিষয়ে কথা বলেছি , তিনি দু একদিনের মধ্যে এটা সমাধান করে দিবেন বলে জানিয়েছেন । ওসি জানান তারা উভয় পক্ষ সমাধান করতে পারলে ভাল ,

তবে এব্যাপারে কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান । নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক শ্রমিক জানান , উক্ত প্রকল্পে নিয়োজিত সি টি এল ই কোম্পানির অধিনে কর্মরত শ্রমিকদের ৩/৪ মাস পর্যন্ত বেতন বন্ধ রাখে ।

কিন্তু শ্রমিকগন বকেয়া বেতন চাইতে গেলে কোম্পানির প্রকল্প ম্যানেজার মিঃ সেন নামের একজন চায়না নাগরিক শ্রমিকদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখান বলেও অভিযোগ করেছেন ।

এতে ক্ষোভে শ্রমিকগন আন্দোলন করতে বাধ্য হয়েছে । ১৮ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে কালারমারছড়া এসপিএম প্রকল্পের প্রবেশ পথে এ বিক্ষোভ কর্মসূচি করেন প্রকল্পে নিয়োজিত শ্রমিকগন ।

এদিকে এসপিএম প্রকল্পে শ্রমিকদের কাজের ক্ষেত্রে কোন শ্রমিক আইন মানছেন না প্রকল্প কর্মকর্তারা ।

তারা ইচ্ছে মত শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছে , এতে শ্রমিক আইন লংঘন হচ্ছে বলে মনে করেন সচেতন মহল ।
এব্যাপারে উক্ত প্রকল্পের শ্রমিকগন সংশ্লিষ্ট প্রশাসন সহ জনপ্রতিনিধিগনের হস্তক্ষেপ কামনা করেছেন ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ