আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

নিটারে ২দিন ব্যাপি ড্রোন ও রোবোটিক্স ওয়ার্কশপ শুরু আগামীকাল

শান্ত মালো, নিটার প্রতিনিধি :
সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) ক্যাম্পাসে প্রথম বারের মতো নিটার সাইন্স সোসাইটি (এনএসএস) আয়োজন করতে
যাচ্ছে ২ দিন ব্যাপি ড্রোন ও রোবোটিক্স ওয়ার্কশপ। ৪০ জন শিক্ষার্থীদের ট্রেনিং দিবে প্রথমবার। প্রতিদিন সকাল ৯ টা হতে বিকাল ৫টা পর্যন্ত ওয়ার্কশপ টি হবে।
১৯-২০ আগষ্ট ওয়ার্কশপে ট্রেনিং দিবেন বাংলাদেশ ফ্লাইং ল্যাবের ইন্সট্রাক্টর ফজলে এলাহী তন্ময় এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর কো-অর্ডিনেটর মোশাররফ হোসেন টিপু।
নিটার সাইন্স সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ জামিল বলেন, করোনা প্যান্ডেমিকের জন্য আমাদের ক্যাম্পাসের এক্সট্রা কারিকুলাম এক্টিভিটি একদম নেই বললেই চলে। আমরা সাইন্স সোসাইটি চেষ্টা করেছি শিক্ষার্থীদের কিভাবে বিভিন্ন কাজের সাথে এক্টিভ রাখা যায়।
তার প্রেক্ষিতে আমরা ড্রোন ও রোবোটিক্স ওয়ার্কশপ আয়োজন করি। অনেক শিক্ষার্থীর আগ্রহ থাকলেও আমরা মাত্র ৪০ শিক্ষার্থীদের নিয়ে ট্রেনিং টা শুরু করছি। আমরা আশা করি, ভবিষ্যতে এর চেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীদের ট্রেনিং দিতে পারব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ