দেলওয়ার হোসাইন,পেকুয়া কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় সারাদেশব্যাপী ২০০৫ সালে ১৭ আগস্ট ৬৩ জেলায় পরিকল্পিত সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে অঙ্গ ও সহযোগী সংগঠন ।
বুধবার (১৭ আগস্ট) সকালে উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে যুবলীগ,কৃষকলীগ,শ্রমিক লীগ ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী সমাবেশে অংশ নিয়েছে।
বিকেল ৪টায় পেকুয়া বাজারের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে সায়মা মার্কেট চত্ত্বরে শেষ হয়। এ সময় এক সংক্ষিপ্ত পরিসরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ বিএ, সাধারণ সম্পাদক আবুল কাসেম। সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে বিশাল মিছিলে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মহি উদ্দিন বাবর মুকুল,সাইফুদ্দিন খালেদ,
ওয়াহিদুর রহমান ওয়ারেচী,মুফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জুবাইদুল্লাহ লিটন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসাইন,যুবলীগের সাধারন সম্পাদক মো.বারেক, সহ-সভাপতি জিয়াবুল হক জিকু, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ওসমান গনি,
তরুণ আওয়ামী লীগনেতা এড, রাশেদুল কবিরের নেতৃত্বে শতশত নেতাকর্মী সাথে নিয়ে সমাবেশে যোগদান ছিল চোখে পড়ার মত।
প্রতিবাদ সমাবেশ ও মিছিলে আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ সংযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।