আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

বোয়ালখালীতে ভাই-বন্ধু মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পন্ন

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে ভাই-বন্ধু মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০টায় উপজেলার পোপাদিয়া ইউনিয়ন পরিষদে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জসীম উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম মোদাচ্ছের।
ফাউন্ডেশনের পরিচালক শেখ নূর মোহাম্মদের সভাপতিত্বে এবং মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
ক্যাম্পে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেছেন ডা. জুবায়ের আল মাহমুদ। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই সেবা কার্যক্রম পরিচালিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ