আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

সেনবাগে নানা আয়োজনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৭ জুলাই,বুধবার বিকাল ৪টায়

বাজারের প্রধান সড়কে র‍্যালি শেষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করেন।

পরে সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবু ইউছুফ মাসুদের সঞ্চালনায় ও সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক,

মোঃ সফিকুজ্জামান শিমু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও আর টিভির পরিচালক ফিরোজ আলম টিপু।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ কমিটির সদস্য আবু নাসের চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সেনবাগ উপজেলা যুবলীগের আহবায়ক আ স ম জাকারিয়া আল মামুন,৭নং মোহাম্মদপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফিরোজ আলম ভূঁইয়া রিগান,

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আশরাফুল আলম রানা,নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য মোঃ সামছুল আলম কচি ও মোঃ জাকের হোসেন।

এসময় সেনবাগ উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ও কর্মীগণের উপস্থিতিতে প্রধান অতিথি কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ