জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাথে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সিএইস আরএফ) দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণার সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।
রবিবার (২৪ জুলাই) বেলা দুইটায় জাবি কোষাধ্যক্ষের কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয় বলে এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার এবং সিএইসআরএফ এর পরিচালক বিজ্ঞানী ড. সেনজুতি সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
এ চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী এবং সিএইসআরআফ এর গবেষকগণ উভয় প্রতিষ্ঠানের ল্যাবরেটরিতে দ্বি-পাক্ষিক শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন।
সমঝোতা চুক্তি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. শুভ কান্তি দে ও বিভাগীয় শিক্ষক অধ্যাপক আলী আজম তালুকদার, অধ্যাপক ড. সালেকুল ইসলাম, ড. নিহাদ আদনান এবং সিএইসআরএফ এর ড. সুলতানা আফলাতুন রুবানা, গবেষক আরিফ মাহমুদ তন্ময় প্রমুখ।