আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

কক্সবাজারে চাঞ্চল্যকর ইমন হাসান হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

সাজন বড়য়া সাজু:

কক্সবাজার শহরের পেশকার পাড়ায় ছাত্রলীগ নেতা ইমন হত্যা মামলার প্রধান আসামী আব্দুল্লাহ খানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় নিহত ইমনের মোটর সাইকেলটিও উদ্ধার করা হয়।

রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কক্সবাজার র‍্যাব-১৫ সহকারী পরিচালক এএসপি নিত্যানন্দ দাশ।

তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হ্নীলার এক স্বজনের বাসা থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

গেল ২১ জুলাই বৃহস্পতিবার রাতে পেশপাড়ায় নির্মমভাবে খুন হন ইমন হাসান মাওলা।

তারপর ২৪ জুলাই কক্সবাজার সদর মডেল থানায় আব্দুল্লাহ খানকে প্রধান করে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ইমনের বাবা মোহাম্মদ হাসান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ