কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত শেখ হাসিনা হলে ছাত্রীদের সিট বরাদ্দের বিষয়ে ফর্ম সংগ্রহের জন্যে নির্দেশনা দিয়েছে হল প্রশাসন।
রোববার (২৪ জুলাই) হল প্রাধ্যক্ষ মো. সাহেদুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এসব জানানো হয়।
এতে বলা হয়, শেখ হাসিনা হলের সিট প্রাপ্তির জন্য আগ্রহী ছাত্রীদের জুলাইয়ের ২৪ থেকে ২৬ তারিখের মধ্যে ১০০ টাকা জমা দিয়ে আবেদন ফরম সংগ্রহ করে ২৭ তারিখ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
পরবর্তীতে ২৮ তারিখে সাক্ষাৎকারের মাধ্যমে শিক্ষার্থীদের সিট দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাহেদুর রহমানের নিজস্ব অফিসকক্ষে।
উল্লেখ্য, নবনির্মিত শেখ হাসিনা হলের উদ্বোধন হবে আগামী ৩১ জুলাই।