আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি :
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ৩২ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ । তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মদ,গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয় ।
বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল । জানা যায়, গত ২১জুলাই (বৃহস্পতিবার) রাত ৯ টা থেকে ২২ জুলাই সকাল ৮ টা পর্যন্ত মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েকটি ইউনিট ভাগ করে মহেশখালী থানা পুলিশ অভিযান,
চালিয়ে মহেশখালী পৌরসভার দাসিমাঝি পাড়ার শাহানা ও কামালের বাড়ি থেকে ২২২ পিস ইয়াবা , ৩০ লিটার মদ সহ ৩ জনকে আটক করেছে ।
মাতারবাড়ী থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ ১ জন এবং অন্যান্য ইউনিয়ন থেকে ২৮ জনকে গ্রেফতার করা হয় এবং শাপলাপুরের পাহাড়ের গহীন থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয় ৷
গ্রেফতারকৃত আসামীরা অপহরণ, শিশু ধর্ষণ, মাদক অস্ত্র ও বিভিন্ন হত্যা চেষ্টার আসামী বলে জানান থানা পুলিশ ।
মহেশখালী থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল জানান , মহেশখালী থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ৩২ আসামীকে গ্রেফতার করা হয়েছে ।
এসময় পরিত্যক্ত অবস্থায় ২টি অস্ত্র, ৩০ লিটার মদ, ২৫০ গ্রাম গাঁজা, ২২২ পিস ইয়াবা উদ্ধার করা হয় ৷ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি ।