দেলওয়ার হোসািন,পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ার মগনামায় সংঘবদ্ধ চোরের দলের হামলায় চিংড়িঘেরের মালিকসহ ২ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় এক নারীকেও পিটিয়ে আহত করা হয়।
২১জুলাই দিবাগত রাতে মগনামা ইউপির হারুন সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করে।
আহতরা হলেন,হারুন সিকদার পাড়ার জালাল আহমদের ছেলে শাহ আলম (৫৮), ছেলে মিরাজ (১৭) ও গিয়াস উদ্দিনের স্ত্রী রোজিনা আক্তার (৩৫)।
ঘেরের মালিক গিয়াস উদ্দিন বলেন,দীর্ঘ ১৮ বছর ধরে ১০ একর জমিতে চিংড়ি চাষ করে আসছি।
রাতে টংঘরে বসে পাহারা দিচ্ছিলাম। একই এলাকার মৃত,মোকতার আহমদের ছেলে নেজাম উদ্দিন ও তার ভাই ফোরকান ঘেরে ঝাকি জাল ফেলে মাছ চুরি করছিল।
হাতেনাতে তাদের ধৃত করলে তারা ধারালো দা দিয়ে মিরাজ ও শাহ আলমকে কুপিয়ে জখম করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী পারভিন,রোশন আরা,রফিক আহমদ,আরফাত জানায়,ঘেরে মাছ চুরি নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এ সময় চোরের হামলায় তিনজন আহত হন। তারা আরো জানায়,নেজাম উদ্দিন একজন পেশাদার চোর। একজন ইয়াবা খোর। ঘেরের পাশে নেজামের বাড়ি।
সে প্রতিনিয়ত বিভিন্ন ঘের থেকে মাছ চুরি করে। উশৃঙ্খল ব্যক্তি হওয়ায় তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায়না।
স্থানীয় ইউপি সদস্য মোকতার আহমদ বলেন,রাতে নেজাম ও ফোরকান নামে দু’জন ব্যক্তি আমার কাছে এসেছিল। তাদের হাসপাতালে চিকিৎসা নিতে বলেছি।আসলে কে কাকে আঘাত করছে জানিনা।