সাজন বড়ুয়া সাজু:
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতে গোসল করতে নিখোঁজ স্কুল ছাত্র আবদুল্লাহর (১৬) লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (২০জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ইনানী ডেইল পাড়া থেকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।
তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে ইনানী ডেইল পাড়া এলাকায় সাগর তীরে ভেসে আসে স্কুল ছাত্র আবদুল্লাহর লাশ।
ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে।
পরিবারের সাথে বেড়াতে এসে অভিভাবকদের না জানিয়ে বুধবার (২০ জুলাই) সকাল ১১টার দিকে কক্সবাজার উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে ৪ জন মিলে ইনানীর সমুদ্র সৈকতে গোসল করতে যায়।
এসময় ঢেউয়ের তোড়ে গোসলে নামা ৪ জনের ৩ জন উপরে উঠতে পারলেও আবদুল্লাহ ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ট্যুরিস্ট পুলিশ। পরে ফায়ার সার্ভিস,
নৌবাহিনী ও কোস্টগার্ড উদ্ধার কার্যক্রম চালায়। তবে তারা সন্ধান পায়নি। শেষে সাত ঘণ্টার পর তার লাশ ভেসে আসে তীরে।
জানা গেছে, নিখোঁজ স্কুলছাত্র আবদুল্লাহ সেনা কর্মকর্তা শহীদুল্লাহর পুত্র। সে রাজধানীর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র এবং এবারের এসএসসি পরীক্ষার্থী। তাদের বাসা মহাখালী ডিওএইচএস-এ।