মোঃ চান মিয়া, লামা প্রতিনিধি:
লামা চকরিয়া সড়কের কুমারী এলাকায় আজ ঈদের দিন সকাল ৯টায় দুই দিক থেকে আসা দুইটি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩জন গুরুতর আহত। চুরমার হয়ে গেছে মোটর সাইকেল দুইটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে আসা মোটর সাইকেল দুইটি সামনাসামনি সংঘর্ষে তিন জন গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেছে।
লক্ষ্যণীয় বিষয় হচ্ছে, প্রতিবারই ঈদে অপ্রাপ্তবয়স্ক শিশু কিশোররা হঠাৎ করে মোটর সাইকেল পেয়ে বেপরোয়া গতিতে চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।
গত ঈদুল ফিতরে লামা উপজেলার বিভিন্ন স্থানে কমপক্ষে দেড় শতাধিক মোটর সাইকেল দুর্ঘটনা সংঘটিত হয়। ২ জন মারা যায় এবং দুই শতাধিক আহত হয়। তারপরেও আমরা অভিভাবকরা কেন উদাসীন বুঝি না ?