আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

জাবি উপাচার্যের জাকসু নির্বাচন দেওয়ার আশ্বাস

জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বার্ষিক সিনেট সভায় ধাপে ধাপে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(জাকসু) নির্বাচন দিবেন বলে আশ্বাস প্রদান করেছেন উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম।

শুক্রবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনে শুরু হওয়া এ সিনেট সভায় সিনেট সদস্যদের দাবির প্রেক্ষিতে উপাচার্য এ আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন, ‘আমি চেষ্টা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন দেওয়ার।

যেহেতু সবকিছু আমার হাতে নেই আমাকে বিভিন্ন জায়গায় যেতে হবে। তারপরও আমি ছাত্রদের অধিকার রক্ষায় এবং তাদের দাবির প্রেক্ষিতে ধাপে ধাপে এ নির্বাচন দেওয়ার জন্য চেষ্টা করব।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ