আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সাংবাদিকতা বিভাগের দুর্দান্ত ব্যাটিংয়ে ধ্বসে গেলো জাবির অর্থনীতি বিভাগ

আব্দুল্লাহ আল মামুন, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় ৩য় রাউন্ডে অর্থনীতি বিভাগকে ৮ উইকেটে হারিয়ে বিরাট ব্যবধানে জয় তুলে নিলো সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ।

সোমবার (১৩ জুন) সকাল দশটায় শুরু হওয়া ম্যাচটিতে টসে জিতে অর্থনীতি বিভাগকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সাংবাদিকতা বিভাগ।

ব্যাটিং করতে নেমে সাংবাদিকতা বিভাগের খেলোয়াড় স্বপ্ন জামানের বোলিং ঘূর্ণিতে বিধ্বস্ত হতে থাকে অর্থনীতি বিভাগের খেলোয়াড়েরা। নির্ধারিত ১০ অভারে ৪ উইকেট হারিয়ে ৮৭ রানে আটকে যায় অসহায় অর্থনীতি বিভাগ।

জবাবে ৮৮ রানের টার্গেট নিয়ে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করে সাংবাদিকতা বিভাগের রাফসান-নকিব জুটি। রাফসানের ব্যাটিংয়ের ঝড়ে কপোকাত হতে থাকে অর্থনীতি বিভাগের বোলাররা। একের পর এক চার, ছক্কা বাউন্ডারিতে দিশেহারা হয়ে পড়ে অর্থনীতি বিভাগ।

রাফসানের ৩২ বলে ৬৪ রানের (অপরাজিত) উপর ভর করে তিন বল হাতে থাকতেই ৯ অভার ৩বলে ৯৩রান করে জয় তুলে নেয় সাংবাদিকতা বিভাগ।

অন্যদিকে শুভ আনোয়ার ব্যাটিং করতে নেমে শুরু থেকেই মারমুখী ব্যাট করতে থাকে। তিনি ৬ বল খেলে অপরাজিত থেকে ১৩ রান করতে সক্ষম হয়। এছাড়া নকিব ৯ রান করতে সক্ষম হয়।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (২জুন) শুরু হয় এই আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা। এতে প্রথম রাউন্ডে পরিসংখ্যান বিভাগকে এবং দ্বিতীয় রাউন্ডে চারুকলা বিভাগকে হারিয়ে জয় নিশ্চিত করে শক্তিশালী সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ