আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে “ল”-জিক আন্তব্যাচ বিতর্ক প্রতিযোগিতা

হাসিবুল হাসান ইমু:

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ‘আইন প্রয়োগে বিচক্ষণতা-যুক্তি জ্ঞানের শুদ্ধতা’-এ স্লোগানকে সামনে রেখে ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হলো “ল”-জিক আন্তব্যাচ বিতর্ক প্রতিযোগিতা-২০২২।

প্রতিযোগিতায় আইন বিভাগের ১২ টি দল থেকে ১ম রাউন্ড, ২য় রাউন্ড ও ৩য় রাউন্ড শেষ করে আজকে ২টি দল ফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় মুক্তমঞ্চ ও অনির্বাণ নামে ২টি দল অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় মুক্তমঞ্চ জয়লাভ করে এবং জয়ী দলের দল নেতা উম্মে হানী বেস্ট স্পিকার হিসেবে মনোনীত হয়েছে।

৮ জুন প্রতিযোগিতার সমপানী দিনে ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ এম এম হামিদুর রহমান এবং

বিশেষ অতিথি ছিলেন আইন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কুদরাত-ই-খুদা বাবু । অনুষ্ঠানে উক্ত বিতর্ক প্রতিযোগিতায় আহ্বায়ক ও শিক্ষক আহসান উল্লাহ্ সহ বিভাগের বিপুল সংখ্যক শিক্ষক -শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ