আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

টেকনাফ পৌর ওয়ার্ড যুবলীগের সম্মেলনে সভাপতি এনাম সম্পাদক ফয়েজ

মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী যুবলীগ টেকনাফ পৌরসভা শাখার ০৮নং ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে এনামুল আলম (এনাম) সভাপতি ও নুরুল ফয়েজ সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার ৬ জুন, ২০২২ বিকেল ৩টায় জালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮নং ওয়ার্ড যুবলীগের কাউন্সিল ও সম্মেলন টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি যুবনেতা জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।

সম্মেলন অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, পৌর যুবলীগের আহবায়ক তোয়াক্কল হোসেন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, টেকনাফ উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজুল কবির।

এসময় টেকনাফ পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক রেজাউল করিমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রনেতা বর্তমান টেকনাফ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তৃণমূল নেতাকর্মীদের আস্থার প্রতিক মুজিব রনাঙ্গনের অগ্রনী সৈনিক মোহাম্মদ আব্দুল্লাহ,

পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক কাউন্সিলর হোছন আহমদ, যুবলীগের যুগ্ন আহবায়ক কাউন্সিলর নুরুল বশর নুরশাদ, যুবলীগ নেতা ফয়েজ উল্লাহ নুনু,

যুবলীগ নেতা মোহাম্মদ ইয়াহায়া, যুবলীগ নেতা মোহাম্মদ রফিক, যুবলীগ নেতা রেজাউল করিম রেজা, সাবেক ছাত্র নেতা মোহাম্মদ হাসান সহ অনেকেই উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে উপস্থিত সকলের সম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এনামুল আলম (এনাম) সভাপতি ও নুরুল ফয়েজ সাধারণ সম্পাদক করে টেকনাফ পৌর ০৮ওয়ার্ড যুবলীগের কমিটি গঠিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ