আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

মিথ্যা মামলার প্রতিবাদে ও মামলা থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন 

নিজস্ব প্রতিবেদক :

মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে ও মামলা থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সোলতান আহমেদ মেম্বার।

আজ ৭ জুন বিকেল ৩ ঘটিকায় পালংখালী স্টেশন চত্বরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় তিনি বলেন প্রতিপক্ষের লোক প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে হয়রানিমূলক মিথ্যা মামলায় সর্বস্বান্ত হয়ে পথে বসার উপক্রম হয়েছে পালংখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার সোলতান আহমেদ।

এসকল অসৎ কুচক্রী মহলের আক্রোশ থেকে রক্ষা পেতে সোলতান আহমেদ মেম্বার পরিবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

তিনি নির্বাচনে পরাজিত হবার পর থেকে তাহার প্রতিপক্ষের নির্যাতনের শিকার হয়ে জমিজমা হারিয়ে সর্বস্বান্ত, এরপর একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে জানান তিনি।

এখন সর্বস্বান্ত হয়ে পথে বসার উপক্রম হয়েছে। তিনি হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

তিনি আরও বলেন তাহাকে গত ৩০মে ও ৩১মে ২০২২ ইংরেজি দুইদিনে পৃথক দুটি ইয়াবা মামলায় জড়ানো হয়েছে এসব ষড়যন্ত্র মামলা থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করা হয়েছে।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়ন বিশিষ্ট মুরুব্বি নুরুল ইসলাম চৌধুরী, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ মনজুর, পালংখালী ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইব্রাহিম আজাদ, পালংখালী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুল হক মেম্বার,

পালংখালী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ফয়েজুল ইসলাম ফয়েজ মেম্বার, পালংখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এতমিনানুল হক, পালংখালী ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহা জলাল শাহীন সহ অসংখ্য নারী পুরুষ উপস্থিত ছিলেন মানববন্ধন ও সংবাদ সম্মেলনে।

উক্ত মানববন্ধনে সকলের দাবি সোলতান আহমেদ মেম্বার মিথ্যা মামলা দেওয়া হয়েছে এসব মামলা বাংলাদেশ আইন প্রয়োগ কারী সংস্থা তদন্ত সহকারে অব্যাহতি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন,

এসময় সোলতান আহমেদ মেম্বার নিজের ছেলের কসম খেয়ে বলেন যদি আমি কোন ধরনের ইয়াবার সাথে জড়িত থাকিলে আমাকে প্রকাশ্যে গুলি করে মারা হোক,সোলতান মেম্বার আরো বলেন আমাকে পরিকল্পিতভাবে ইয়াবা ট্যাবলেট দিয়ে ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি বর্তমান নিরাপত্তাহীন রয়েছি।

যদি তদন্ত সহকারে আমি নিরপরাধ হয়ে থাকিলে আমাকে উক্ত মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।
এসময় আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ মনজুর বলেন,

আমি হলফ-করে বলতে পারি সোলতান মেম্বারের বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা দেওয়া হয়েছে একসাথে দুটি মামলা থেকে অব্যাহতি চাই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ