আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

মহেশখালীতে বাপা ও ওয়াটারকিপার্স বাংলাদেশ এর আয়োজনে মাসব্যাপী বৃক্ষরোপণ

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিঃ

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ এর আয়োজনে ১৯ মে (বৃহস্পতিবার) বিকাল ৩ টার সময় মহেশখালী ডিগ্রি কলেজের আঙ্গিনায় কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আহমদ কবির এর উপস্থিতিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার সভাপতি মোছাদ্দেক ফারুকী , মহেশখালী প্রেসক্লাবের সভাপতি ও কোহেলিয়া নদী রক্ষা কমিটির আহবায়ক আবুল বশর পারভেজ ,

বাপা মহেশখালী শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক , কোহেলিয়া নদী রক্ষা কমিটির সদস্য ও মেম্বার প্রার্থী করিম উল্লাহ (তালুকদার) , কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নুরুল কাদের প্রমূখ ।

বৃক্ষরোপণ করি , সবুজ বাংলাদেশ গড়ি ।
উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ার প্রত্যয়ে ,
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ এর আয়োজনে মহেশখালী ডিগ্রি কলেজের আঙ্গিনায় এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় ।

পর্যায়ক্রমে মহেশখালীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাসব্যাপী এ কর্মসূচি অব্যাহত থাকবে ।

এর আগে একই দিন মহেশখালী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আহমদ কবির এর মাধ্যমে বাপা এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ এর পক্ষ থেকে করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতার লক্ষ্যে হাত ধোঁয়ার সাবান ও মাস্ক বিতরণ করা হয় ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ