আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সীতাকুণ্ডে চার বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার

এম এস নাদিম” নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে আইসক্রিম কিনে বাড়ি ফেরার পথে চার বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।মঙ্গলবার (১৭মে)২০২২ ইং ফরিদ শেখ (৫২) নামের এক ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে।

অভিযুক্ত ফরিদ শেখ বাগেরহাট জেলার চিতলমারী থানার বরবরি ইউনিয়নের গুণি হেকমত শেখের বাড়ির মৃত হেকমত শেখের ছেলে। বর্তমানে সীতাকুণ্ড পৌরসভার সোবাহানবাগ এলাকার একটি বাসায় ভাড়া থাকেন তিনি।

সীতাকুণ্ড থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২মে) বিকালে শিশুটি বাসার কাছে একটি দোকান থেকে আইসক্রিম কিনে ফিরছিলেন। এ সময় ফরিদ শেখ কৌশলে তাকে ডেকে বাসায় নিয়ে যায়। পরবর্তীতে দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করেন তিনি।

শিশুটি বাসায় ফিরে ব্যথা করছে বলে কান্না করতে থাকে। তখন তার মা কারণ জানতে চাইলে শিশুটি মাকে ঘটনা খুলে বলে। শিশুটির মা স্থানীয়দের ঘটনা জানালে এলাকাবাসী থানায় মামলা দায়েরের পরামর্শ দেয়। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে।

শিশুর মা বলেন, আমার মা (মিশুর নানী) না থাকায় এতদিন মামলা দায়ের করতে পারিনি। আজ মা আসার পর মার সাথে এসে মামলা দায়ের করেছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ইন্সপেক্টর তদন্ত সুমন বণিক জানান, অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ