মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব-১৭ (২০২২) এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১০-মে, বিকেল ৩টায় টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টেকনাফ উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন সহ ৭টি দল অংশ গ্রহণ করছেন।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরুর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার এর সঞ্চালনায়,
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।বিশেষ অতিথি টেকনাফ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ এরফানুল হক চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার, টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা খেলোয়ার সমিতির সভাপতি মোহাম্মদ আলম বাহাদুর,
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এমদাদুল চৌধুরী, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাত হোসেন প্রমুখ।
উদ্ধোধনী খেলায় বাহারছড়া ইউনিয়ন পরিষদ একাদশ ১-০ গোলে সাবরাং ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক নিয়ে টেকনাফের অনেক দুর্নাম রয়েছে।
অথচ টেকনাফের ছেলে বতমানে ঢাকা ও চট্টগ্রাম মাতিয়ে রেখেছেন সেটির খবরও রাখতে হবে। আসুন আমরা সকলেই মিলে যে যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্ছার হয়।