আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ক্যাম্প থেকে পালিয়ে আসা কয়েক শত রোহিঙ্গা কক্সবাজারে আটক 

সাজন বড়ুয়া সাজু:

কক্সবাজার সমুদ্র সৈকতসহ আশপাশের এলাকা থেকে প্রায় ৪৪৩ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে বেশিরভাগই শিশু।

বুধবার (৪ মে) বিকেল ৪ টার দিকে কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে রোহিঙ্গারা পর্যটকদের বিরক্ত করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে।

এ পর্যন্ত ৪ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে, এদের মধ্যে বেশিরভাগই শিশু। পুলিশের অভিযান চলছে।
ওসি জানান, আটক রোহিঙ্গাদের শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কাছে হস্তান্তর করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ