আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধিঃ
জেলা পুলিশ ফেনী কর্তৃক আয়োজিত ক্বেরাত প্রতিযোগিতায় ৬টি উপজেলার মধ্যে সোনাগাজী উপজেলার জন্মগতভাবে দৃষ্টি প্রতিবন্ধী মুহাম্মদ রবিউল আউয়াল রাশেদ ক্বেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিরল কৃতিত্ব অর্জন করেছে।
তার হাত এ পুরস্কার তুলে দেন ফেনী ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নিজাম উদ্দিন হাজারী এবং ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন । এ সময় মাননীয় সংসদ সদস্যের সহধর্মিণী ও পুনাক সভানেত্রী, ফেনী এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।
পুরস্কার হিসেবে মুহাম্মদ রবিউল আউয়াল রাশেদকে
জেলা পুলিশ ফেনীর আয়োজনে কমিশনার জয়নাল আবেদীন দেলআফরোজ ফাউন্ডেশন, ফেনীর সহযোগিতায় সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়।
সোনাগাজীর প্রতিবন্ধী তরুণের এমন কৃতিত্বে ভূয়সী প্রশংসা করেন পুলিশ সুপার।
জানা গেছে, সোনাগাজী উপজেলার হাজারীপাড়া গ্রামের মুহাম্মদ ইউসুফ এর ছেলে মুহাম্মদ রবিউল আউয়াল রাশেদ। তিনি দারুল উলুম আল হোছাইনিয়া ওলামা বাজার মাদ্রাসা, সোনাগাজী, ফেনীর ছাত্র।
তার ওস্তাদজীর সাথে কথা বলে জানা যায় ওস্তাদজীর নিকট কুরআন তেলওয়াত শুনে শুনেই তিনি কুরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন।
তার এই প্রতিভাকে জেলা পুলিশ, ফেনী সাধুবাদ জানায় এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে।