আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

মহাসড়কে ৫ বছর ধরে ইফতার করান মেয়র স্বপন মিয়াজী 

মোঃ সাইফুল ইসলাম ফেনী সদর ও কোর্ট প্রতিনিধি:

দীর্ঘ পাঁচ বছর ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে ৫ শতাধিক পরিবহন চালক-শ্রমিক ও পথচারীদের মাঝে বিনামূল্যে তৈরিকৃত ইফতার সামগ্রী বিতরণ করে আসছেন ফেনী পৌরসভার মেয়র ও

পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী।প্রতিদিন আসরের নামাজের পর থেকে ইফতারের পূর্ব পর্যন্ত মহিপাল সিক্স লেইন ফ্লাইওভার সংলগ্ন মিয়াজী বাড়ীর দরজায় তৈরিকৃত ইফতারের প্যাকেট হাতে নিয়ে অপেক্ষা করেন মেয়র ও স্বেচ্ছাসেবকরা।

এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পরিবহন শ্রমিক ও যাত্রীদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি আশপাশের পথচারীরা ইফতার নিতে ভিড় জমায়।

ইফতারের প্রতিটি প্যাকেটে রয়েছে খেজুর, ছোলা বুট, মুড়ি, পেয়াজু, বেগুনি, শষা, শরবত ও পানি। এছাড়া প্রতি শুক্রবার বিরিয়ানি দেওয়া হয়।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, মহাসড়কের অধিকাংশ পরিবহন চালক শ্রমিক ও যাত্রীরা যথাসময়ে ইফতার করতে পারেনা।তাই তাদের কথা চিন্তা করে আমার এই উদ্যোগ।

আমাদের মতো পরিবহন চালক শ্রমিক ও যাত্রীরা সবাই যেন নির্দিষ্ট সময়ে ইফতার করতে পারে সেই লক্ষ্যে আমি প্রতিদিন পাঁচ শতাধিক ভ্রাম্যমাণ রোজাদারের হাতে ইফতারে দিয়ে থাকি।

তিনি বলেন, আমি চাই আমার এই উদ্যোগটি সারা বাংলাদেশের মানুষ অনুকরণ ও অনুসরণ করবে তাহলেই আমার এই উদ্যোগ সফল ও সার্থক হবে। আমি যতদিন বাঁচবো ততদিন এই ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিদিন ইফতার নিয়ে আনন্দের সাথে ইফতার করেন মোঃ রহিম নামে এক বয়স্ক পথচারী। তিনি বলেন ইফতার নিয়ে দুশ্চিন্তা সেটি আমার করতে হয়না।এখানে এলেই প্রতিদিনের ইফতার আমি পেয়ে থাকি।

মাঈন উদ্দিন সুমন নামে স্থানীয় এক বাসিন্দা জানান, মেয়রের এ উদ্যোগ অত্যান্ত প্রশংসনীয়। এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ