আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

বিশ্ববিদ্যালয়ের রেংকিং উন্নত করার লক্ষ্য: কুবি উপাচার্য

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত শিক্ষক, কর্মকর্তাদের নিয়ে “ন্যাশনাল ইন্টেগ্রিটি সিস্টেম ওয়ার্ক প্ল্যান” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কুবির ভার্চুয়াল ক্লাস রুমে সকাল থেকে প্রশিক্ষণটির কর্মশালা শুরু হয়।
কুবির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক এর প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।

কর্মশালার উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির এবং ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন।
কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ রশিদুল ইসলাম শেখ এবং কো-কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস।

কর্মশালায় প্রধান অতিথি ড. মোঃ আবু তাহের বলেন, বর্তমান বিশ্ববিদ্যালয়সমূহের ভিশন হলো মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ। আর তার উপায় হলো উন্নতমানের গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সেক্টরে সুশাসন নিশ্চিত করা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমি ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে যোগদান করার পর থেকেই শিক্ষার মান নিশ্চিতকরণ,

শিক্ষকদেরকে গবেষণায় উৎসাহিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের সর্বত্র আইনের শাসন বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্ব দিয়ে এসেছি। আমার লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং উন্নত করা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ