আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

মেধাবৃত্তি প্রদান করলো কুবির সিএসই বিভাগ

কুবি প্রতিনিধি:

প্রতি বছরের মতো এবারও মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। সোমবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈনের উপস্থিতিতে এ বৃত্তি প্রদান করা হয়।

জানা যায়, প্রতিবছর বিভাগের মৃত শিক্ষার্থী তারেক-শাওনের নামে সিএসই সোসাইটি থেকে ৩ জনকে ও এলান টিউরিং-এডা বাইরেন দুই বিজ্ঞানীর নামে বিভাগের পক্ষ থেকে বৃত্তি প্রদান করে আসছে বিভাগটি। গত বছর করোনা মহামারির কারণে বৃত্তি প্রদান সম্ভব হয় নি। ফলে এই বছর মোট ১২ জনকে বৃত্তি প্রদান করা হয়।

এ ব্যাপারে বিভাগের সভাপতি ড. পার্থ চক্রবর্তী বলেন, বৃত্তির আবেদন ফরমের মাধ্যমে সিরিয়াল অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করি। যারা কৃষকের সন্তান,

পারিবারিকভাবে অসচ্ছল ও রেজাল্ট ভালো তাদেরকে এ বৃত্তি প্রদান করা হয়। শিক্ষার্থীরা যাতে পড়ালেখার প্রতি আরও বেশি উৎসাহিত হয়ে সুন্দর ক্যারিয়ার গড়ে তুলতে পারে সে লক্ষেই এ বৃত্তির আয়োজন।

বৃত্তি প্রদানের সময় উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, বিভাগের সভাপতি ড. পার্থ চক্রবর্তীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং আইকিউএসির নব নিযুক্ত পরিচালক অধ্যাপক ড. রশিদুল ইসলাম শেখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ