নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে আদালতের রায় অমান্য করে বিরোধ চলমান ভূমিতে স্থাপনা নির্মাণ করছে প্রতিপক্ষ।এই বিষয়ে আদালত সীতাকুণ্ড মডেল থানা পুলিশকে নির্দেশ দিলে তারা ঘটনাস্থল গিয়ে পরিদর্শন করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর পুনরায় বিরোধপূর্ণ জমি ব্যবহার করার অভিযোগ করেন মামলার ভুক্তভোগী পরিবার।
গত ২৭ মার্চ ২০২২ তারিখে বাদী মোঃ হোসেন ও কামাল কাদের ফৌজদারি কার্যবিধির আইন ১৪৫ ধারায় আদালতে মামলা করেন।যার মামলা নং ৩১৪/২২।বিজ্ঞ আদালত উক্ত ভূমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আদেশ দেন।সীতাকুণ্ড থানা আদালতের নির্দেশে বিবাদীকে নোটিশ প্রদান করেন।
বিবাদী মোঃ আবুল কালাম ও মোঃ ইলিয়াস হোসেন বাবলু (২৫) সহ অন্যান্যরা আদালতের রায় অমান্য করে বিরোধপূর্ণ জমিতে কাজ শুরু করেন।গত ১০ এপ্রিল মামলার বাদী মোঃ হোসেন উক্ত কাজের ভিডিও ধারণ করে আদালতে উপস্থাপন করেন।
আদালতের রায় অমান্য করার দরখাস্ত পেশ করলে আদালত উক্ত তারিখে বর্ণিত ভূমিতে injunction জারি করেন।আদালতের নির্দেশে সীতাকুণ্ড মডেল থানা বিবাদীগণকে নোটিশ প্রদান করেন এবং উক্ত ভূমিতে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
কিন্তু এরপরও বিবাদীগণ আদালতের আইন অমান্য করে প্রতিনিয়ত কাজ চলমান রেখেছে।পুলিশ উক্ত ভূমিতে পরিদর্শনে আসলে বিবাদী ও শ্রমিকরা কাজ ছেড়ে পালিয়ে যায়।পুলিশ ঘটনাস্থল হতে সরে যাওয়া মাত্রই কাজ পুনরায় আরম্ভ করে।বিবাদী গণের সাথে স্থানীয় কিছু সন্ত্রাসী ও জড়িত রয়েছে বলে জানান মামলার বাদী মোঃ হোসেন।
উল্লেখ্য : বিরোধপূর্ণ ভূমি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন মৌজা মধ্যম সোনাইছড়ি,বিএস খতিয়ান নং ১২৩৩,বিএস ৬০৬ দাগের ২ শতকের আন্দর ০.৪২ শতক ভিটি শ্রেণী ভূমি বিরোধীয়।উত্তরে চলাচলের রাস্তা পূর্বে আম্বিয়া সড়ক,পশ্চিমে সৈয়দ আহমেদ গং,দক্ষিণে ওসমান গণি গং।