আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

ওমরাহ পালনে সৌদি গেলেন মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম

মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি:

পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব গেছেন টেকনাফ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম।

রোববার ১৭ মার্চ ২২ সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তিনি।

পবিত্র ওমরাহ পালন শেষে সুস্থভাবে যেন দেশে ফিরে আসতে পারেন, সেজন্য টেকনাফ পৌর বাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন টেকনাফ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম।

সফরে টেকনাফ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলামের সঙ্গে রয়েছেন, বিশিষ্ট সমাজসেক হাজ্বী আব্দুল গফুর শরিফ, হাজ্বী হায়দার আলী ও হাজ্বী মোহাম্মদ করিম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ