আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জা‌বি‌তে সমকাল সুহৃদ সমাবে‌শের ইফতার অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন, জা‌বি প্রতি‌নি‌ধি:

‘সমকাল সুহৃদ সমা‌বেশ’ এর আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইফতার সম্পন্ন হয়েছে।

বৃহস্প‌তিবার (১৪ এপ্রিল) বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ছাত্র-‌শিক্ষক কে‌ন্দ্রের দ্বিতীয় তলায় এই আয়োজন হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈ‌নিক সমকা‌লের জাহাঙ্গ‌ীরনগর বিশ্ব‌বিদ‌্যালয় প্রতি‌নি‌ধি আবু নাইম তরুন।

এসময় তিনি বলেন, ‘সুহৃদ সমা‌বেশ সংগঠনটি মূলত সংস্কৃ‌তিমনস্ক মানুষ‌দের সংগঠন। সুষ্ঠু সংস্কৃ‌তি চর্চায় সুহৃদ সমা‌বেশ উ‌ল্লেখ‌যোগ‌্য ভূ‌মিকা রাখ‌বে ব‌লে আশা ব‌্যক্ত ক‌রি‌। সুহৃদ সমা‌বে‌শ ছ‌ড়ি‌য়ে পড়ুক সকল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুহৃদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুহৃদ সমা‌বে‌শ জাহাঙ্গীরনগর বিশ্ব‌বিদ‌্যালয় শাখার সভাপ‌তি আব্দুল্লাহ আল মামুন ব‌লেন, `রোজাদারদের জন্য ইফতার হলো আনন্দের মুহূর্ত, ভালো সময়গুলো সুহৃদের সাথে কাটানো গেলে আনন্দ আরো বহুগুণে বৃদ্ধি পায় এতে সন্দেহ নেই। সমকাল সুহৃদ সমাবেশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো এরকম একটি আয়োজন করেছে। ভ‌বিষ‌্যতেও এই ধারা অব‌্যাহত থাক‌বে ব‌লে আশা প্রকাশ ক‌রি।

সাধারণ সম্পাদক নাছির উ‌দ্দিন শিকদার ব‌লেন, সমাজের ইতিবাচক পরিবর্তন প্রত্যাশী কিছু তরুণদের সাথে বসে গল্প করতে পারা, বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারা সত্যিই ভালোলাগার বিষয়। জাহাঙ্গীরনগর সুহৃদ সমাবেশের সাথে যুক্ত মানুষ গুলাও ঠিক সে রকম যারা ইতিবাচক সামাজিক পরিবর্তনের কাজ করে। সুহৃদের সাথে যুক্ত এই তরুণদের নানামুখী কার্যক্রমের মধ্যে একটি হলো ইফতার আয়োজন করা। পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার আয়োজন করেছি আমরা। শীগ্রই, সুবিধাবঞ্চিত কিছু মানুষদের ঈদ সামগ্রী উপহার প্রদান করে আমরা ঈদের খুশিও ভাগাভাগি করে নিবো।’

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুহৃ‌দ সমা‌বে‌শের জা‌বি শাখার সাংগঠ‌নিক সম্পাদক আব্দুর রহমান সা‌র্জিল, কোষাধ‌ক্ষ‌্য রাজন রহমানসহ অন‌্যান‌্য নেতৃবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ