আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

কক্সবাজার শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মহেশখালীর কালাম নিহত

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের শরইতলা এলাকার বাসিন্দা আবুল কালাম (৪৫) । ১২ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটেছে ।

নিহত আবুল কালাম দীর্ঘ দিন প্রবাসে ছিলেন , তিনি বর্তমানে কক্সবাজার শহরে বাড়ী নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করছেন বলে জানান তার স্বজনরা । নিহত
আবু কালাম বর্তমানে কক্সবাজার শহরের ঝিলংজা হাজী পাড়া এলাকায় বসবাস করছেন বলে জানা গেছে ।

নিহতের প্রতিবেশী তারেক আরমান জানান, আবুল কালাম বিদেশ থেকে এসে কক্সবাজারে ব্যবসা শুরু করছেন । ১২ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে ঔষুধের জন্য টমটম যোগে শহরের বাজার ঘাটায় যাচ্ছিল ।
ওই সময় বাস বিজিবি এলাকাস্থ নারকেল বাগান এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে , এসময় পথচারীরা এগিয়ে আসলে নগদ টাকা নিয়ে পালিয়ে তারা ।

ছুরিকাহত আবুল কালামকে আহত অবস্থায় উদ্ধার কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন- একজন ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি । মৃতদেহ হাসপাতালে আছে ।

ছুরিকাঘাত নাকি অন্য কিছুতে নিহত হয়েছে, এবিষয়ে অনুসন্ধান চলছে বলে জানান কিনি ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ