আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

কোহেলিয়া নদীর চর দখল করে চিংড়ি ঘের নির্মাণ

আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীর উত্তর পুর্ব পাশে পেকুয়া উপজেলার উজানটিয়া ডউয়াখালীর পশ্চিমে অবৈধ ভাবে কোহালিয়া নদীর চর দখল করে নির্মাণ করা হচ্ছে চিংড়ি ঘের ।

জানাগেছে , মগনামা ইউনিয়ের ছনুয়া রেঞ্জের আওতাধীন উজানটিয়া বনবিটের অধীনস্থ মহেশখালী- মাতারবাড়ীর উত্তর পুর্ব পাশে সৃজিত প্যারাবনের বড় বড় বাইন গাছ কেটে চলছে চিংড়ি ঘের নির্মাণের হিড়িক । নদী চর দখরকারীরা প্রথমে ছোট ছোট বাঁধ দিয়ে ঘের নির্মাণ করে ।

নদীর চরে থাকা প্রচুর বাইন গাছ কেটে উজাড় করে নির্মাণ করা হচ্ছে এসব চিংড়ি ঘের । প্যারাবনটি মাতারবাড়ী বন বিট অফিসের মাত্র ১’শ গজের মধ্যে থাকলেও নজরদারী নেই বন কর্মকর্তার । বরং স্থানীয় বিট কর্মকর্তারা নদী চর দখলকারীর কাছ থেকে নিয়মিত মাসোহারা নিয়ে এসব দেখেও যেন না দেখার বান করেন ।

স্থানীয়দের অভিযোগ , উজানটিয়া ও মাতারবাড়ী বিট কর্মকর্তাদের যোগসাজশে কোহেলিয়া নদীর চর দখল করে এবং প্যারাবন নিধন করে নির্মাণ করা হচ্ছে চিংড়ি ঘের । ভুমিদস্যুরা প্যারাবন কেটে সেখানে তারা ছোট টংঘর তৈরি করে অবৈধ অস্ত্র নিয়ে পাহারা দেয় বলেও জানান স্থানীয়রা ।

কোহেলিয়া নদীর চর দখলকারী ডউয়াখালীর আজিজ ডাকাত সহ মাতারবাড়ীর ওয়াপদার পাড়া ও খন্দারবিলের আব্বাছ , ইকবাল , ফরিছ ও মন্নান গং এর বিরুদ্ধে চর দখলের অপরাধে বন বিভাগ মামলাও করেছে । কিন্তু মামলার পর থেকে আরো বেপরোয়া হয়ে প্যারাবন নিধন করে বিশাল চর দখল করে ভুমিদস্যুরা ।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন উপকূলীয় বন কর্মকর্তা আনিসুর রহমান । বিষয়টি জানতে নদী চর দখলকারী ওয়াপদা পাড়ার ইকবাল জানান , আমরা এই চিংড়ি ঘের নির্মাণ করতে প্রচুর টাকা খরচ করেছি । বন বিভাগ আমাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছে , আমরা এই চিংড়ি ঘের কিছুতেই দখল ত্যাগ করব না ।

মাতারবাড়ী বিট কর্মকর্তা নাহিদ জানান , আমি এখানে যোগদানের পর থেকে কেউ চর দখল করে চিংড়ি ঘের নির্মাণ করতে পারেনি । প্যারাবন রক্ষায় আমরা সবসময় সজাগ রয়েছি । কেউ অবৈধ ভাবে নদী দখল করে চিংড়ি ঘের নির্মাণ এবং প্যারাবন ধ্বংস করার চেষ্টা করলে তার বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ