আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জাহাঙ্গীরনগরে গবেষণা বিষয়ক কর্মশালা সম্পন্ন

আব্দুল্লাহ আল মামুন, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে গবেষণা বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১২ই এপ্রিল) সকাল থেকে ‘ডাটা এনালাইসিস, সাইন্টিফিক রাইটিং এন্ড পাবলিকেশন’ শীর্ষক এই কর্মশালা শুরু হয়।

শিক্ষা মন্ত্রণালযয়ের উচ্চতর গবেষণা কর্মসূচির আওতায় এই আয়োজন শেষ হয়।

কর্মশালার আয়োজক কিটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রদের গবেষণায় মনোযোগী করতে,

গবেষণা প্রবন্ধ লিখতে এবং পাবলিকেশন এর দক্ষতা বৃদ্ধি করার উদ্দেশ্য নিয়ে আমাদের এই কর্মশালা সম্পন্ন হয়েছে।’

কর্মশালার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার,

জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুল জাব্বার হাওলাদার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ এবং প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মনিরুল হাসান খান।

সমাজবিজ্ঞান এবং বিজ্ঞান এর ডাটা এনালাইসিস এর পার্থক্য তুলে ধরে রাশেদা আখতার বলেন, “অধ্যাপক কবিরুল বাশার মশা নিয়ে গবেষণা করে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছেন এবং অধ্যাপক বাশারের গবেষণার ফল ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”

জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডঃ আব্দুল জব্বার হাওলাদার বলেন, “গবেষণার মাধ্যমে ক্যারিয়ার গড়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে।

সবাই বিসিএস পরীক্ষার পেছনে না ছুটে গবেষণা এবং বিদেশে পড়াশোনা করে ভালো ক্যারিয়ার গড়া যায়। এই ওয়ার্কসপ থেকে অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের ভবিষ্যৎ গবেষণা এবং প্রকাশনায় কাজে লাগাবে বলে আমি বিশ্বাস করি।”

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার জুলফিকার রহমান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সহকারী অধ্যাপক তালহা বিন ইমরান ও জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাহিদুজ্জামান সোহেল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ