শান্ত মালো, নিটার প্রতিনিধি :
শিক্ষার্থীদের গবেষণা ও উচ্চশিক্ষা শিক্ষা নিয়ে গাইডলাইন প্রদানের লক্ষ্যে নিটারে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নিটার সাইন্স সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হয়।
ইন্সটিটিউটের কনফারেন্স রুমে শুরু হওয়া এই সেমিনারে অনুষ্ঠানটি উদ্ভোধন করেন ফিজিক্স ডিপার্টমেন্টের ড. আবুল কালাম। তিনি বলেন, সম্প্রতি শুরু হওয়া নিটার সাইন্স সোসাইটি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে।
ভবিষ্যতে এই সোসাইটির মাধ্যমে অনেক গবেষক বের হবে। নবাগত শিক্ষার্থীর কাজ করার আহবান জানান। এছাড়াও উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর সহকারী অধ্যাপক এস এম কামরুল হাসান এবং আইপিই ডিপার্টমেন্টের লেকচারার মোঃ বেনজীর আহমেদ শুভ।
সেমিনারে আলোচক ছিলেন নিটার চতুর্থ ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রুমন। তিনি সম্পূর্ণ আলোচনা দুটি পর্বে ভাগ করে করেন। প্রথম পর্বে স্মার্ট টেক্সটাইল ও গবেষণার পদ্ধতি সম্পর্কে বলেন এবং দ্বিতীয় পর্বে
আমেরিকার বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ের কিভাবে মাত্র পাঁচটি ধাপ অনুসরণ করে ভর্তি হওয়া যায় যায়।
এবং কিভাবে একটা ভাল মানের সর্বগ্রহনযোগ্য সিভি তৈরী করা যায় সেই সাথে কিভাবে একজন ভালো প্রফেসর ম্যানেজ করা যায় সে সম্পর্কে আলোচনা করেন।
সেমিনার শেষে সাইন্স সোসাইটি’র সভাপতি সজীব হোসেন বলেন, নিটার একটি গবেষণা মূলক ইন্সটিটিউট ।
এখানে গবেষণা করার জন্য যথেষ্ট উন্নত মানের মেশিন এবং সাহায্যের জন্য শিক্ষক রয়েছে। কিন্তু শিক্ষার্থীদের অনাগ্রহের জন্যে গবেষণা কার্যক্রমে পিছিয়ে রয়েছে। নবাগত শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন, আশা করি তোমরা গবেষণা কাজে এগিয়ে আসবে।