আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জাবি শিক্ষার্থীদের মারধরের ঘটনায় নয় জনের বিরুদ্ধে মামলা

জাবি প্রতিনিধি :

করোনাভাইরাসের টিকা নিতে গিয়ে ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে মারধরের শিকার হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থী।

এ ঘটনার প্রেক্ষিতে সোমবার (১১ এপ্রিল) সাভার মডেল থানায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

বরিশালের বাবুগঞ্জের অশোক কুমার দাসের পুত্র অর্ঘ্য অর্পণ দাসকে (২১) এক নাম্বার আসামী করে মোট নয় জনের বিরুদ্ধে মামলা করা হয়।
এঘটনায় এখন পর্যন্ত তিন জনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

বাকি অভিযুক্ত আসামীরা হলেন সাভার ব্যাংক কলোনীর শাখাওয়াত হোসেনের পুত্র মো: আকিব হোসেন নুর (১৯) এবং রংপুর জেলার পীরগাছা উপজেলার আসাদুল হকের পুত্র মো: সাব্বির রহমান (২২)। এছাড়া আরও ছয় জনকে অজ্ঞাতপরিচয়ে মামলা দায়ের করা হয়।

মামলার বাদী এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, “গতকাল হামলার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশে আমি বাদী হয়ে সাভার মডেল থানায় ৬ জনের অজ্ঞাতপরিচয় এবং ৩জনের পরিচয়সহ মামলা করেছি।”

এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, “গতকালকের ঘটনায় মামলার প্রেক্ষিতে এখন পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে।”

এর আগে এ ঘটনার প্রতিবাদে রবিবার (১০এপ্রিল) সন্ধ্যা সোয়া সাতটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের ঢাকা-আরিচা মহাসড়কের একটি পাশ অবরোধ করেন শিক্ষার্থীরা।

অবরোধের ফলে মহাসড়কে দেশের বিভিন্ন জেলাগামী ও আন্তজেলা রুটে চলাচলকারী বাসের দীর্ঘ সারি তৈরি হয়। এ সময় মহাসড়কে দুই কিলোমিটারের বেশি এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ