জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেইউসিসি) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার অনুষ্ঠানে জেইউসিসি সাধারণ সম্পাদক হাসিন মুশতারী তারিশার সঞ্চালনায় জেইউসিসি সাবেক ও বর্তমান কমিটির সদস্যরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক ও জেইউসিসির উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর।
হাসিন মুশতারী তারিশা বলেন, ইফতার আয়োজনসহ এমন আয়োজন গুলো আমাদের কাছে একটা আবেগের বিষয়ও বটে।
সারাদিন সিয়াম পালন করে, জেইউসিসির বর্তমান ও সাবেক সদস্য, শুভাকাঙ্ক্ষীদের সাথে একসাথে ইফতার করার মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে।
অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর বলেন, ক্যারিয়ার উন্নয়নের পাশাপাশি একসাথে ইফতার আয়োজন করার জন্য জেইউসিসি অবশ্যই প্রশংসার দাবি রাখে।
দোয়া করি জেইউসিসি তাদের কার্যক্রম সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনা করুক। সামনের দিনগুলোতে আরো প্রোগ্রামের আয়োজনকরার মাধ্যমে তাদের কার্যক্রম অব্যাহত রাখুক। সুষ্ঠভাবে অনুষ্ঠান পরিচালনা করায়, তিনি ইফতার আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।