মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন শাখার ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন ২০২২ সম্পন্ন হয়েছে।
এতে কাউন্সিলের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছে আমির হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সরওয়ার আলম । ৯ এপ্রিল (শনিবার) বিকাল ৩টা শাপলাপুর শাকের মোঃ কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গণে শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আওয়াতাধীন ২নং ওয়ার্ড়ের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে ৷
উক্ত কাউন্সিলে সভাপতিত্ব করেন শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওসমান সরওয়ার । প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও হোয়ানকের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম ।
বিশেষ অতিথি ছিলেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আলম, যুগ্ন সম্পাদক বাবু ব্রজ গোপাল, সদস্য রহুল আমিন বিএ, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মৌলভী ওসমান গণি, শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাহমুদ সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রথম অধিবেশন সম্মেলন শেষ করে দ্বিতীয় অধিবেশন কাউন্সিল শুরু হয় । উক্ত কাউন্সিলে সভাপতি পদে দু জন ও সাধারণ সম্পাদক পদে ২ প্রার্থী হন । পরে সদস্যদের গোপন ব্যালেটের ভোটের মাধ্যমে কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয় ।
এতে সভাপতি পদে ১১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আমির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে ১২৪ ভোট পেয়ে সরওয়ার আলম । ওয়ার্ড় সদস্যদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভোটের মাধ্যমে ২নং ওয়ার্ড় আওয়ামীলীগের সভাপতি – সম্পাদক নির্বাচিত করায় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দলীয় নেতা কর্মীরা ।