আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

বিতর্ক প্রতিযোগিতায় ঢাবিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কুবি

কুবি প্রতিনিধিঃ

জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের স্মৃতি চিরন্তন দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিম দীপশিখা। রোববার (৩ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার রামপুরায় অবস্থিত জাতীয় টেলিভিশনের কার্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিতর্কের বিষয় ছিলো ‘মৌলবাদ বিরোধী লড়াইয়ে তরুন সমাজই প্রধান ভূমিকা রাখতে পারে’। বিতর্কে পক্ষ দল ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল টিম এবং বিপক্ষ দল ছিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিম।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিমের সদস্যরা হলেন, আল নাঈম, কাওসার আহমেদ বাঁধন এবং সাদিয়া আফরিন দীপা। এছাড়াও ফারিদ মুস্তাকিম, দেবব্রত রায় চৌধুরী, মো. আতিকুজ্জামান, ধ্রুব চন্দ্র দেব। এই বিতর্কে সেরা বিতার্কিক হয়েছেন সাদিয়া আফরিন দীপা।

জয়ের অনুভূতি ব্যক্ত করে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি আল নাঈম বলেন, ‘জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় বিজয় লাভ আমাদের ধারাবাহিক কার্যক্রমের ফলাফল।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বিতর্কের মাধ্যমে সুনাম এনে দিতে সব সময় কাজ করবে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।’

দীপশিখা দলের তত্বাবধানে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মাহবুব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ