আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

ফরিদগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক পুকুরে

কে এম নজরুল ইসলাম :

চাঁদপুরের ফরিদগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রড বোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়েছে।

৩১ মার্চ বৃহস্পতিবার সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন টিএন্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় চালক সহিদ মোল্লাকে উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, ঢাকা মেট্রো-ট ২৪০৪৪২ নম্বরের ট্রাকটি চট্টগ্রাম থেকে রড নিয়ে চাঁদপুর যাচ্ছিল।

পথিমধ্যে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন টিএন্ডটি মোড় এলাকায় ট্রাকটি পৌঁছলে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়।

এসময় চালক সহিদ মোল্লা ট্রাকের মধ্যে আটকা পড়েন। তার সহযোগী সাব্বির মোল্লা ট্রাকের গ্লাস ভেঙ্গে বেরিয়ে আসেন।

স্থানীয়দের ঘণ্টাব্যাপী চেষ্টায় চালক সহিদ মোল্লাকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় পরবর্তীতে খবর পেয়ে চাঁদপুর সদর থেকে আসা ফায়ার সার্ভিসের একটি দল ও ফরিদগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় চালককে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনার ফলে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে দুই ঘণ্টা যাবৎ যান চলাচলে বিঘ্ন ঘটে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা লিডার আব্দুর রহিম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের চালককে উদ্ধার করেছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ