সুমন আহমেদ রাহাত,কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে লিডারশীপ ডেভেলপমেন্ট প্রোগাম অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৮ মার্চ) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে ২০১ নম্বর রুমে বিকাল ৫ ঘটিকায় কোরআন তেলাওয়াত ও জাতীয় সংঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এ প্রোগামটি শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হুমায়ুন কবির।
রোটার্যাক্ট ক্লাবের সভাপতি মো: মাসুম বিল্লাহ বলেন- একজন রোটারি ক্লাবের সদস্য হিসেবে সমাজের ইতিবাচক পরিবর্তন আনা প্রয়োজন।
একজন লিডারের পক্ষেই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব । মূলত তাদের মন মানসিকতার পরিবর্তন এবং অনুপ্রেরণা দেওয়ার জন্যই আমাদের এ লিডারশীপ ডেভেলপমেন্ট প্রোগাম এর আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড.হুমায়ুন কবির সফলতা প্রসঙ্গে বলেন, সফলতা মানে ১২ মাস ভালো থাকা,যা চাই তা পাই কি না বা কতটুকু পেয়েছি। সম্মান এবং আনন্দ নিয়ে বেঁচে থাকা।
তিনি আরও বলেন- নিজের পড়াশোনা প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সংগঠনের সাথে নিজেকে যুক্ত রাখা।
উক্ত অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোটার্যাক্ট ক্লাবের সকল সদস্য এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।