আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

কুবি বিএনসিসি প্লাটুনের র‍্যাঙ্ক পেলেন যারা

কুবি প্রতিনিধি:

জ্ঞান, শৃঙ্খলা, সেচ্ছাসৈনিক এই ৩ মূলমন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)’র কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনের র‍্যাঙ্ক ব্যাচ পরিধান সম্পন্ন হয়েছে। গতকাল ২৬ শে মার্চ (শনিবার) তাদের এই র‍্যাঙ্ক ব্যাচ পড়ানো হয়।

ক্যাডেটদের র‍্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন কুবি বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার ২/লে: (বিএনসিসিও) অধ্যাপক ড. মো: শামিমুল ইসলাম।

পদোন্নতি প্রাপ্ত ক্যাডেটরা হলেন- মহিলা প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন তাসরিফা আক্তার স্মৃতি, ক্যাডেট কর্পোরাল পদে পদোন্নতি পেয়েছেন জান্নাতুল মাওয়া এবং আরিফা আক্তার, ক্যাডেট ল্যান্স কর্পোরাল পদে পদোন্নতি পেয়েছেন তাসলিমা আক্তার শিল্পী, খন্দকার নাঈমা আক্তার।

পুরুষ প্লাটুনের ক্যাডেট থেকে ল্যান্স কর্পোরাল পদে পদোন্নতি প্রাপ্ত ক্যাডেটরা হলেন- হায়দার মাহমুদ, শফিকুর রহমান এবং তারিকুল ইসলাম।

র‍্যাঙ্ক প্রাপ্তির অনুভূতি হিসেবে সার্জেন্ট তাসরিফা আক্তার বলেন, বড় দায়িত্ব কাঁধে এসেছে আমার। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো উক্ত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য।

প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) আমেনা আক্তার সুমি বলেন, আমরা এবার দক্ষ ৮জন ক্যাডেটকে পদোন্নতি দিয়েছি।

আমি আশা করি যারা পদোন্নতি পেয়েছেন তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। কুবি বিএনসিসি প্লাটুন তাদের দক্ষ পরিচালনায় আরো অনেক দূর এগিয়ে যাবে সেই কামনাই থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ