আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জাবিতে ‘বিসিএস আড্ডা-সিজন সিক্স’ শুরু হচ্ছে ২৮মার্চ

আব্দুল্লাহ আল মামুন, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (জেইউসিসি) ষষ্ঠ বারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘বিসিএস আড্ডা’। ‘লজেন্স’ এর সৌজন্য আগামী ২৮মার্চ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৪মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স রুমে আহবায়ক জাহিদ হাসান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জাহিদ হাসান বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম ও অন্যতম ক্যারিয়ার উন্নয়ন সংক্রান্ত সংগঠন “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব”। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু ক্যারিয়ার সচেতন শিক্ষার্থীর হাতধরে ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠা হয় ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারী।

ক্লাবটি তার সদস্যদের এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কর্মজীবন উন্নয়নে বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন ক্যারিয়ার সম্পর্কিত সেমিনার, কর্মশালা ও

প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব সারা বছরই জাবির শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন কাজ করে থাকে ।তারই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের অন্যতম অনুষ্ঠান “BCS ADDA”।’

তিনি আরো বলেন, ‘অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাবির সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির। এছাড়া আরও উপস্থিত থাকবেনঃ ডিএমপি উপ-পুলিশ কমিশনার এস এম শামীম।

উপস্থিত থাকবেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার, হোসাইন মোহাম্মদ হাই জকি। নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) শেখ নুরুল আলম।

সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট,আরাফাত মোহাম্মদ নোমান এবং উপস্থিত থাকবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা।

এছাড়াও উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সকল উপদেষ্টামন্ডলী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ