আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

ওয়াকিলের শাস্তির দাবিতে কুবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

সুমন আহমেদ রাহাত,কুবি প্রতিনিধি:
সিনিয়রকে তুমি বলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আনিছুর রহমানের উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
আজ বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ভাষ্কর্যের পাদদেশে এ মানববন্ধনের আয়োজন করে তারা৷
মার্কেটিং বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী ফয়সাল হোসাইন এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় তারা হামলাকারী ওয়াকিলেন বহিষ্কার করতে হবে করতে হবে; আমার ভাই রক্তাক্ত কেন, প্রশাসন জবাব চাই; আমি জুনিয়র আমাকে মারবেন না; ওয়াকিলের স্হায়ী বহিষ্কার চাই, করতে হবে সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী মোঃ সবুজ আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, আনিছুরের ওপর যেই ন্যাক্কারজনক হামলা হয়েছে এটা কোন সুস্থ মানুষের পক্ষে করা সম্ভব নয়। সে যেদলেরই হোকনা কেন তার দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
আমরা চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই হামলাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে, যদি স্হায়ী ভাবে বহিষ্কার করতে হয় আমি বিশ্বাস তাই প্রশাসন করবে যাতে ভবিষ্যতে কেউ আর এমন নৃশংস অপরাধ করার সাহস না পায়।
উল্লেখ্য, গত ২১ মার্চ, সোমবার সিনিয়র ব্যাচের শিক্ষার্থীকে ‘তুমি’ বলে সম্বোধন করায় বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ওয়াকিল আহমেদ মার্কেটিং বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আনিছুর রহমানকে মারধর করেন৷ এতে তিনি চোখে গুরুতর আঘাত পান৷
মারধরে অভিযুক্ত ওয়াকিল আহমেদ বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
মারধরের ঘটনার পর তাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াকিল আহমেদকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি কেন্দ্রের নিকট বহিস্কারের সুপারিশও করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ